প্রকাশিত: ১৩/১২/২০১৬ ৭:৫৭ এএম

নিউজ ডেস্ক::

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ সোমবার যান্ত্রিক ত্রুটির কারণে  মিয়ানমারের উদ্দেশে যাত্রা করেও ঢাকা ফিরে আসে। পরে মেরামত শেষে ফের মিয়ানমারের উদ্দেশে যাত্রা করে বিমানটি। তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

সূত্র জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার দুপুর দেড়টায় ৩৪ জন যাত্রী নিয়ে যাত্রা করে বিমানের একটি ফ্লাইট। এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মিয়ানমারে অবতরণ না করেই বিমানটি দুপুর পৌনে ৩টায় ঢাকায় ফিরে আসে। মেরামত শেষে বিকেল ৫টায় যাত্রী নিয়ে ফের মিয়ানমারের উদ্দেশে যাত্রা করে বিমানটি।

 

উড়োজাহাজটির কেবিনে বাতাসের চাপ কমে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে জানায় বিমানের একাধিক সূত্র।

 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি। যাত্রীরা নিরাপদে মিয়ানমারে পৌঁছেছেন।’

 

এর আগে গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। উড়োজাহাজটি হাঙ্গেরির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের গাফিলতির কারণে ওই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, বিমানের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। এ ঘটনায় বিমানের প্রকৌশল শাখার ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

রাইজিংবিডি

 

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...