প্রকাশিত: ২৭/০৭/২০১৯ ২:১১ পিএম , আপডেট: ২৭/০৭/২০১৯ ২:১১ পিএম

নানান কারণে বিভিন্ন সময়ে বিতর্ক হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে ঘিরে। সর্বশেষ ফেসবুককে পাঁচ শ কোটি ডলার জরিমানা করে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। তারা ফেসবুকের বিরুদ্ধে গোপনীয়তার বিষয়ে যথাযথ সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় অভিযোগ আনেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সম্ভবত কোনো কোম্পানিকে করা এটিই ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের জরিমানা। সিএনএনের খবরে বলা হয়েছে, এই পরিমাণ অর্থ আয় করতে ফেসবুকের সময় লাগবে মাত্র পুরো একমাস।

এমতাবস্থায় ফেসবুক অ্যাকাউন্ট খুলতে নতুন বাধ্যবাধকতা দেয়া হয়েছে। পরিচয় গোপন করে অ্যাকাউন্ট খোলার বাড়তি সুবিধা বাতিল করেছে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় এ প্ল্যাটফর্ম। অন্তত একটা প্রোফাইল ছবি ও অ্যাকাউন্টের জন্য বিশেষ কিছু তথ্য যোগ না করলে এখন থেকে অ্যাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে না ফেসবুক।

এ ছাড়া নতুন বাধ্যবাধকতার কারণে ফেসবুকে মোবাইল নম্বর দিতেই হচ্ছে ব্যবহারকারীকে। এর ফলে এখন আর আগের মতো যখন-তখন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন না ব্যবহারকারীরা।

অ্যাকাউন্ট ভেরিফিকেশনের নামে প্রোফাইলের ছবি ও মোবাইল নম্বর দেওয়া ছাড়া অ্যাকাউন্ট খোলা এখন কঠিন।

এছাড়া নিষ্ক্রিয় অ্যাকাউন্ট তৈরি বন্ধ করতে এবং বেনামে হয়রানির আশংকা ঠেকাতে আরও কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ফেসবুক।

পাঠকের মতামত

কক্সবাজারে দেশের ৩য় সাবমেরিন ক্যাবল চালু হচ্ছে আগামী বছর

দেশের ক্রমবর্ধমান ইন্টারনেটের চাহিদা মেটাতে এবং তথ্যের মহাসড়কে বাংলাদেশের সার্বভৌমত্ব ধরে রাখতে কক্সবাজারেই স্থাপিত হচ্ছে ...

ফেসবুক বিজ্ঞাপনে সরাসরি বিকাশ পেমেন্ট, লাগবে না ডুয়েল কারেন্সি কার্ড

বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের সুখবর দিয়েছে ফেসবুক। সংস্থাটির মূল প্রতিষ্ঠান মেটা ...