ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/১২/২০২৪ ৭:০৩ পিএম

বিনিয়োগের বকেয়া টাকা আদায়ে এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের নগরের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তারা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের সুগন্ধা আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ৫৭/এ ‘এস আল হাউস’ এর সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চল ও নগরের ১১টি শাখার প্রায় ১০০ কর্মকর্তা।

এদিকে ওই কর্মসূচিতে অবস্থান নিয়েও ব্যাংকটির অনেক কর্মকর্তাকে ক্যামেরা থেকে নিজেদের আড়াল করতে দেখা গেছে। তারা জানান, বকেয়া বিনিয়োগ আদায়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ের নির্দেশে তারা অবস্থান নিয়েছেন এখানে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তফা বলেন, ‘ব্যাংকের কাজ হলো গ্রাহকদের কাছ থেকে ডিপোজিট নিয়ে অন্যত্র বিনিয়োগ করা। আর বিনিয়োগের টাকা সময়মতো আদায় করা। যদি বিনিয়োগের টাকা সময়মতো আদায় করতে না পারি, তাহলে যারা ডিপোজিট করেছে তাদের টাকা সময়মতো ফেরত দিতে পারি না। ফলে আমাদের একটা কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে।’

KSRM
KSRM

তিনি বলেন, ‘এটা এখন জাতীয় সংকট। সংকট সমাধানে আমাদের সবচেয়ে বড় গ্রাহক এস আলম গ্রুপ এবং এই গ্রাহকসংশ্লিষ্ট যে বিনিয়োগগুলো আছে তা আদায়ের জন্য প্রধান কার্যালয়ের নির্দেশে আজ আমরা অবস্থান কর্মসূচি পালন করছি।’

বিনোয়োগের সময় যাচাই-বাছাই ছাড়া বিনিয়োগ করা প্রসঙ্গে এ কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতি অনুকূলে না থাকায় তখন যাচাই করে বিনিয়োগ করা সম্ভব হয়নি। ম্যানেজার কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঠিকভাবে যাচাই-বাছাই করার সুযোগ ছিলো না।’

আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেইন চৌধুরী বলেন, ‘ব্যাংক তো ডিপোজিট এবং বিনিয়োগের কাজ করে। আমাদের ডিপোজিটের একটা বড় অংশ আমরা বিনিয়োগ করে ফেলেছি। আমাদের এক্স চেয়ারম্যান স্যারের প্রতিষ্ঠান এস আলম গ্রুপের কাছে আমাদের ব্যাংকের একটা বড় বিনিয়োগ আছে। সেটা আদায়ে আমাদের প্রধান কার্যালয়ের নির্দেশে এখানে অবস্থান নিয়েছি।’

আরেক কর্মকর্তা বলেন, ‘গ্রাহকরা যখন জানতে পেরেছেন তাদের টাকাগুলো সুরক্ষিত নয় তখন তারা তখন একসঙ্গে এসে ডিপোজিট উঠিয়ে নেওয়ার জন্য চাইছেন। কিন্তু একসঙ্গে এত টাকা কোনো ব্যাংকের পক্ষে ফেরত দেওয়া সম্ভব নয়। বাংলাদেশে ব্যাংক একটি উদ্যোগ নেওয়ার ফলে কিছু টাকা ফেরত দিতে পারছি। তবে বড় অংকের খেলাপিগুলো আদায়ে আমরা এখানে অবস্থান নিয়ে একটি বার্তা দিচ্ছি’।

জুবিলী রোড শাখার ব্যবস্থাপক আনোয়ারুল আলম বলেন, ‘ডিপোজিটারদের টাকা নিয়ে আমরা বিনিয়োগ করেছি। তাদের টাকা ফেরত দেয়ার দায়বদ্ধতার কারণেই আমরা এখানে দাঁড়িয়েছি। ফেরত দেয়ার দায়বদ্ধতা থেকে অবস্থান নিয়েছি’।

জানা গেছে, পুরো বাংলাদেশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিনিয়োগ প্রায় ৬৫ হাজার কোটি টাকা। এর মধ্যে এস আলমসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে বিনিয়োগ ৪৫ হাজার কোটি টাকা। শুধু চট্টগ্রাম অঞ্চলেই বিনিয়োগ করা হয় ৩৫ হাজার কোটি টাকা

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer