প্রকাশিত: ৩০/০৭/২০১৯ ১২:০৪ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
মোটর সাইকেল যোগে অভিনব কৌশলে ইয়াবা পাচারকালে টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে সাড়ে ১৯ লক্ষ টাকার মূল্যের ইয়াবা ও মোটর সাইকেলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫। এসময় তাদের থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন চট্টগ্রাম করিমগঞ্জ এলাকার মৃত অলি আহমদের ছেলে মোঃ শাহজাহান (৪০) এবং একই জেলার ধনিয়ালাপাড়ার মৃত আব্দুস শুক্কুরের ছেলে আব্দুল গফুর (৩৫)।
র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মীর্জা শাহেদ মাহতাব (এক্স) বিএন বলেন, ‘সোমবার ২৯ জুলাই বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় টেকনাফ পৌরসভা এলাকা হতে মোটর সাইকেলযোগে ইয়াবা নিয়ে মাদক ব্যবসায়ীরা মেরিন ড্রাইভ হয়ে কক্সবাজার যাবে। গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কের শাপলাপুর মনখালী ব্রীজের উপর চেকপোষ্ট বসানো হয়। সন্ধ্যার আগে একটি মোটর সাইকেলযোগে দুইজন আরোহী চেকপোষ্টে পৌঁছলে থামানোর জন্য সিগন্যাল দিলে থামায়। আরোহী দুইজনকে গাড়ি থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে মোটর সাইকেলের তৈলের ট্যাংকির নিচে ইয়াবা লুকায়িত রয়েছে। ট্যাংকির নিচে প্যারাসুট নারিকেল তৈল বোতলের ভিতর পলিথিন দ্বারা মোড়ানো ৩ হাজার ৯০০ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। এরপর তাদের আটক করা হয়। মাদক পাচারে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ১৯ লক্ষ টাকা। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে’।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...