প্রকাশিত: ১২/১০/২০১৮ ৮:৩৮ এএম

অনলাইন ডেস্ক ::

যমুনা টেলিভিশনের অনুসন্ধানী সাংবাদিক মোহসীন উল হাকিম এবার কক্সবাজার উপকূলে শান্তি ফেরানোর উদ্যোগ নিয়েছেন।মহেশখালীর জলদস্যু ও অবৈধ অস্ত্রধারীদের স্বাভাবিক জীবনে ফেরাতে কাজ শুরু করেছেন মোহসীন। বিগত কয়েক মাস মহেশখালীর দুস্যদের স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখাচ্ছেন তিনি।

ইতোমধ্যে মহেশখালীর জলদস্যুদের অনেকের স্বাভাবিক জীবনে ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন এই সিনিয়র সাংবাদিক।

এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সুন্দরবনের ২১৭ জলদস্যুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনায় প্রশংসিত হয়েছেন মোহসীন উল হাকিম। দীর্ঘ ছয় বছর র‍্যাবের সঙ্গে টিমওয়ার্কের মাধ্যমে সুন্দরবনকে দস্যুমুক্ত করার চেষ্টা করেছেন তিনি।

মূলত তার উদ্যোগে ২০টি দস্যুবাহিনীর আত্মসমর্পণ করা ২১৭ জন সাবেক দস্যুর পুনর্বাসনে কাজ করছে র‍্যাব।

নতুন উদ্যোগ প্রসঙ্গে মোহসীন উল হাকিম জানান, সুন্দরবনের দস্যুরা আত্মসমর্পণ করেছে। এর ফলে বঙ্গোপসাগরের অর্ধেক এলাকায় জেলেরা নিরাপদে চলাচল করতে পারছেন। কিন্তু, বঙ্গোপসাগরের চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে সাগরে দস্যুতা চলছে। এজন্যই কক্সবাজার অঞ্চলের দস্যুদের স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করছি।

তিনি আরো জানান, বিগত দুই মাস কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়া, মহেশখালী এবং চট্টগ্রামেরর আনোয়ারা ও বাঁশখালীর দুর্গম এলাকায় ঘুরেছি। অনেকেই সাড়া দিয়েছেন। তাদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও র‍্যাবকে অবহিত করা হয়েছে। শিগগিরই ফলাফল দেখা যাবে।

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer