প্রকাশিত: ১৪/০৫/২০১৮ ৭:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৮ এএম

ডেস্ক রিপোর্ট::lsa
হাত-পা বাঁধা অবস্থায় বেসরকারি সংস্থা আশার এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে রাজধানীর দক্ষিণ খিলগাঁও এলকার বালু নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বিল্লাল হোসেন (২৯) খিলগাঁও এলাকার ৪৫৫/সি বাসার বাসিন্দা দুলাল প্রামাণিকের ছেলে। তিনি আশা ব্যাংকের জুনিয়র অফিসার ছিলেন বলে জানিয়েছে খিলগাঁও থানার এসআই আব্দুর রহিম।

এসআই আব্দুর রহিম জানান, সকালে বালু নদী থেকে বিল্লাল হোসেনের লাশ ‍উদ্ধার করা হয়। পরে বিকাল ৫টার দিকে ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, লাশের মুখে পলিথিন ঢোকানো ছিল। এছাড়াও কংক্রি ভর্তি একটি বস্তা তার শরীরে বাঁধা ছিল। তার দেহে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...
Single Page Footer