প্রকাশিত: ১২/০৭/২০২০ ৭:৪০ এএম

এম.জিয়াবুল হক,চকরিয়া :

সরকারি নির্দেশনার আলোকে কক্সবাজার জেলা প্রশাসনের সিদ্বান্তে করোনা সংক্রমণে জীবিকা হারানো দরিদ্র ঋণগ্রহিতাদের কাছ থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সবধরণের কিস্তি আদায় থেকে সবাইকে বিরত থাকতে বলা হয়েছে। সেই আলোকে ইতোমধ্যে চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষথেকে দুইদফা সর্তকতা মুলক নির্দেশনা সর্ম্পকে সবাইকে জানানো হয়েছে।

সরকারি নির্দেশনা থাকলেও তা লঙ্ঘনের মাধ্যমে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে এবার ঋণগ্রহিতাদের কাছ থেকে এনজিও মুক্তি ও আশার বিরুদ্ধে জোরপুর্বক কিস্তি আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, শনিবার ১১ জুলাই সকালে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রাখাইনপাড়া এবং ৯ নং ওয়ার্ডের মধ্যম সুরাজপুর এলাকায় গিয়ে এনজিও মুক্তি ও আশার মাঠকর্মীরা ঋণগ্রহিতা নারীদেরকে কিস্তি দিতে চাপ প্রয়োগ করেন। ওইসময় মুক্তি ও আশা সংস্থার মাঠকর্মীদের সঙ্গে ঋণগ্রহিতাদের মধ্যে কথা কাটাকাটি পরবর্তীতে সংঘাতের পরিস্থিতি তৈরী হয়। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম ঘটনাস্থলে পরিষদের চৌকিদার পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম। তিনি বলেন, সরকারি নির্দেশনার আলোকে করোনা সংক্রমণে জীবিকা হারানো দরিদ্র ঋণগ্রহিতাদের কাছ থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সবধরণের কিস্তি আদায় থেকে সবাইকে বিরত থাকতে বলা হয়েছে। সেই আলোকে ইতোমধ্যে চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষথেকে দুইদফা সর্তকতা মুলক নির্দেশনা সর্ম্পকে সবাইকে জানানো হয়েছে। তবে কোনো আগ্রহী সক্ষম ঋণগ্রহীতা কিস্তি দিতে চাইলে সেক্ষেত্রে কিস্তি গ্রহণে কোনো বাধা থাকবেনা বলেও উপজেলা প্রশাসন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রশাসনের নিদেশনা থাকলেও তা লঙ্ঘনের মাধ্যমে শনিবার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে হতদরিদ্র ঋণগ্রহিতাদের কাছ থেকে জোরপুর্বক কিস্তি আদায়ের চেষ্ঠা করেছে এনজিও মুক্তি ও আশার মাঠকর্মীরা।

কেন্দ্রে গিয়ে সংস্থা দুইটির মাঠকর্মীরা ঋণগ্রহিতা নারীদেরকে কিস্তি দিতে চাপ প্রয়োগ করেন। ওইসময় মাঠকর্মীদের সঙ্গে ঋণগ্রহিতাদের মধ্যে কথা কাটাকাটি পরবর্তীতে সংঘাতের পরিস্থিতি তৈরী হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পরিষদের চৌকিদার পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...