প্রকাশিত: ২৮/০৮/২০২০ ১২:৩৩ পিএম

রাজধানীর তেজগাঁও থানাধীন নাখালপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এনজিও’র কার্যালয় থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে নাখালপাড়ার লুকাস মোড়ের ৮৫নং বাসার নিচ তলার ওই অফিস থেকে মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- আসমত আলী (৪৫) ও ফারজানা (৩০)।

তেজগাঁও থানার ওসি (তদন্ত) কামাল উদ্দিন বলেন, ৮৫ পশ্চিম নাখালপাড়া উন্নয়ন সংস্থার আশা এনজিওর লোকাল অফিসের ভেতর থেকে ওই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, স্বামী আসমত আলীর লাশ ঝুলন্ত অবস্থায় ও স্ত্রী ফারজানার (৩২) মরদেহ মেঝেতে পড়ে ছিল। নিহত আসমত আলীর বাড়ি নরসিংদীতে। তারা এনজিওর পাশেই এক বাসায় বসবাস করতেন। তাদের তিন সন্তান রয়েছে। বড় ছেলের নাম রিফাত তিনি মোটর মেকানিক।

স্বামী আসমত আলী মাছের ব্যবসা করেন আর স্ত্রী ফারজানা আশা এনজিও অফিসে বুয়ার কাজ করতেন। তারা আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হবে। তার আগে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করবে।

পাঠকের মতামত

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...
Single Page Footer