উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/০৮/২০২২ ৭:৩০ এএম
ফাইল ছবি

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকার একের পর এক পদক্ষেপ নিলেও এখনই বিদ্যুতের দাম বাড়ানো সম্ভব হবে না বলে মনে করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎব্যবস্থা কীভাবে আরও কার্যকর করা যায়, সেটির ওপরই বেশ জোর দিচ্ছে সরকার।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব বিদ্যুতের দাম নিয়ে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এই বৈঠকে আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময় সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত করা, ব্যাংকে সময়সূচিতে পরিবর্তন আনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করার সিদ্ধান্ত হয়। মন্ত্রিসভার এই বৈঠক থেকে গ্রাম এলাকায় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (আরইবি) নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন
ভর্তুকি জেনে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত
ভর্তুকি জেনে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত

এসব সিদ্ধান্ত জানাতে গিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘বিদ্যমান পরিস্থিতির মধ্যে বিদ্যুৎ ব্যবস্থাটি কীভাবে আরও কার্যকর করা যায়, তার সিদ্ধান্ত হয়েছে। কারণ, এখনই বিদ্যুতের দাম বাড়ানো সম্ভব হবে না। তবে অপরিহার্য কারখানা যেমন গ্যাস ও সার কারখানার উৎপাদনে যাতে সমস্যা না হয়, সে জন্য এগুলোতে যেন বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকে।’

বিদ্যুতের দাম বাড়ানোর একটি প্রস্তাব ইতিমধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) জমা পড়েছে। সহনীয় পর্যায়ে দাম বাড়াতে চূড়ান্ত যাচাই-বাছাই চলছে বলে সম্প্রতি বিইআরসির সদস্য (বিদ্যুৎ) মোহাম্মদ বজলুর রহমান জানিয়েছেন।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...