প্রকাশিত: ১৯/০৫/২০১৮ ৩:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪৭ এএম
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা

উখিয়া নিউজ ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ শাহ কামাল বলেছেন, আগামী দুই মাসের মধ্যে এক লাখ রোহিঙ্গা শরণার্থীকে ভাসানচরে নেওয়া হবে।

১৯ মে, শনিবার কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প পরিদর্শনে একথা বলেন। খবর ইউএনবির।

ত্রাণ সচিব জানান, আগস্ট মাসের মাঝেই নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে নেওয়া হবে এক লাখ রোহিঙ্গা শরণার্থীকে। ইতোমধ্যেই তাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

২০১৭ সালের ১৪ নভেম্বরে এক্সিকিউটিভ কমিটি অব দ্যা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল (একনেক) ২,৩১২.১৫ কোটি টাকার এক প্রকল্প অনুমোদন করে। ওই প্রকল্পের আওতায় ভাসানচরে রোহিঙ্গাদের জন্য সাময়িক আশ্রয় তৈরি করা হচ্ছে।

একনেকের অনুমোদিত ওই প্রকল্পের নাম ‘আশ্রায়ণ-৩’। এর আওতায় এক লাখ রোহিঙ্গাদের জন্য বসত তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি ভাসানচরের অবকাঠামোও উন্নত করা হচ্ছে।

গত বছরের আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন ও অত্যাচারে দেশটির রাখাইন রাজ্য থেকে প্রায় ১০ লাখ রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer