উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৬/১২/২০২২ ৯:৫৮ এএম

দীর্ঘ এক যুগ আত্মগোপনে থাকা হত্যা মামলার পলাতক আসামি আনিসকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। কক্সবাজার টেকনাফের সাবরাং হারিয়াখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৫। রোববার (২৫ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টায় টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ হারিয়াখালী সাবরাং এলাকা থেকে দীর্ঘ ১২ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলার আসামি আনিসকে আটক করে।

দূধূর্ষ সন্ত্রাসী টেকনাফ সাবরাং হারিয়াখালীর বকসু মিয়ার ছেলে মোঃ আনিস (৩০) কে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন ,র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। রোববার (২৫ডিসেম্বর) বিকেল ৩ টা ১৫ মিনিটে টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ হারিয়াখালী সাবরাং এলাকা থেকে দীর্ঘ ১২ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলার আসামি আনিসকে আটক করে।

আবু সালাম চৌধুরী আরও জানান, ধৃত আসামি আনিসের (৩০) বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...