প্রকাশিত: ১৩/০২/২০১৭ ২:৪২ পিএম , আপডেট: ১৩/০২/২০১৭ ৩:০১ পিএম

নিজস্ব প্রতিবেদক :

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৭ বিশিষ্ট নাগরিককে ২০১৭ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় রোববার রাতে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে। আগামী ২০ ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একুশে পদকের জন্য মনোনীত বিশিষ্ট নাগরিকেরা হলেন- ভাষা আন্দোলনের জন্য ভাষাসৈনিক অধ্যাপক ড. শরিফা খাতুন, ভাষা ও সাহিত্যে প্রয়াত কবি ওমর আলী ও ছড়াকার সুকুমার বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. জামিলুর রেজা চৌধুরী, গবেষণায় সৈয়দ আকরম হোসেন, শিক্ষায় ইমিরেটাস অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন।

শিল্পকলায় পাচ্ছেন- আবদুল্লাহ খালেদ (ভাস্কর্য), তানভীর মোকাম্মেল (চলচ্চিত্র), সারা যাকের (নাটক), শামীম আরা নীপা (নৃত্য), সুষমা দাস, জুলহাস উদ্দিন আহমেদ ও ওস্তাদ আজিজুল ইসলাম, রহমতউল্লাহ আল মাহমুদ সেলিম (সঙ্গীত)।

এছাড়া সাংবাদিকতায় আবুল মোমেন ও স্বদেশ রায় এবং সমাজসেবায়  অধ্যাপক ডা. মাহমুদ হাসান একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer