প্রকাশিত: ০৮/১১/২০১৮ ৮:০৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে ২৩ ডিসেম্বর।বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে এ তথ্য জানান তিনি।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর, এবং ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর।

নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে বলে বক্তৃতায় আশা প্রকাশ করেন সিইসি।

তিনি জানান, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। সব দল নির্বাচনে এলে অনিয়মের সুযোগ থাকবে না বলে মনে করেন সিইসি। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক কোনো বিরোধ থাকলে তা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করার তাগিদ দেন সিইসি।

গণতন্ত্রের স্বার্থে সব দলকে নির্বাচনে অংশ গ্রহণের আহ্বান জানান সিইসি। সেই সঙ্গে প্রশাসনকে সহায়তা দিতে প্রয়োজনে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী।

তফসিল ঘোষণায় খুশি হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের আনন্দ মিছিল। সেই সঙ্গে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয় পার্টি।

তফসিল ঘোষণায় সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেশ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল প্রচার করে।

জনগণের হয়ে সব রাজনৈতিক দলকে অংশ নিয়ে গণতন্ত্রের ধারা ও উন্নয়নের গতিকে সচল রাখার আহ্বান জানান। তিনি নির্বাচন পরিচালনায় সবার সহযোগিতাও কামনা করেন।

নূরুল হুদা আশ্বস্ত করে বলেন, নির্বাচনী প্রচারণায় সব প্রার্থী ও দল সমান সুযোগ পাবে। সবার জন্য অভিন্ন আচরণ ও সমান সুযোগ সৃষ্টির অনুকূলে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা হবে।

এ সময় তিনি নির্বাচন অনুষ্ঠানে কমিশনের সার্বিক প্রস্তুতি ছাড়াও ইভিএম ব্যবহারের কথাও জানান।

এর আগে বেলা ১১টায় ভোটের তারিখ চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনারের অফিসে বৈঠক হয়। কমিশনের ৩৯তম বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।

গত ৩১ অক্টোবর থেকে নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়। ২৮ জানুয়ারি পর্যন্ত বর্তমান সংসদের মেয়াদ রয়েছে। ওই সময়ের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা আছে সংবিধানে। এজন্য গত ১ নভেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে ইসি।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

পাঠকের মতামত

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer