প্রকাশিত: ১৩/০৭/২০১৭ ৯:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৮ পিএম

২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বেসরকারি কলেজগুলো সরকার অনুমোদিত ভর্তি ও সেশন ফি আদায় করা হচ্ছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেছেন, ‘শিক্ষা মন্ত্রণালয় কতৃক ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এই নীতিমালার উনুচ্ছেদ -৫.০ এ বর্ণিত নির্দেশনা অনুযায়ী সরকার অনুমোদিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার্থীদের নিকট হতে ভর্তি ও সেশন ফি আদায় করা হচ্ছে।’

বৃহস্পতিবার জাতীয় সংসদে সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা’র (মহিলা আসন-৩২) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এরআগে বিকেল ৫টা ১৫ মিনিটে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনের দিনের কার্যক্রম শুরু হয়।

লিখিত জবাবে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘প্রতি বছর সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও পরীক্ষার ফি নির্ধারণ করে সকলকে তা অবহিত করা হয়ে থাকে। কিন্তু প্রতি বছরই কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান তা অমান্য করে অতিরিক্ত ফি আদায় করে। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এসব প্রতিষ্ঠান থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ উদ্ধার করে সংশ্লিষ্টদের ফেরত দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাসিক বেতন ও অন্যান্য ফি সরকারের নির্দেশনা ব্যতিরেখে বর্ধিত হারে আদায় করার অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৬ সালের ১৭ জানুয়ারি জারিকৃত অফিস আদেশে বর্ধিত বেতন ও অন্যান্য ফি আদায় অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইতোপুর্বে ২০১৫ সালে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সুয়োমেটো রুল নং ২৫/২০১৪ তারিখ: ২৫ নভেম্বর, ২০০৪ এর আদেশবলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও সেশন ফি কিংবা অন্য কোন ফি’র নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এই রুলে অতিরিক্ত অর্থ গ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ম্যানেজিং কমিটি বাতিল করাসহ গৃহীত অতিরিক্ত অর্থ ফেরত প্রদানের নির্দেশ থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ম্যানেজিং কমিটি বাতিল করা হয়েছে এবং প্রতিষ্ঠান কতৃপক্ষ তাদের গৃহীত অতিরিক্ত অর্থ অভিভাবকদের নিকট ফেরত প্রদান করেছে।’

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer