ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০২/২০২৬ ৫:০৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপি মনোনীত দুই সহোদর প্রার্থী বিজয়ী হয়েছেন। টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে তার ছোট ভাই, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জয়লাভ করেন।

টাঙ্গাইল-২ আসনে আবদুস সালাম পিন্টু মোট ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট। এ আসনের ১৩৯টি কেন্দ্রে মোট ৬৪ দশমিক ৫৬ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং বাতিল হয়েছে ৫ হাজার ৫৫৫টি ভোট।

অন্যদিকে, টাঙ্গাইল-৫ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আহসান হাবিব মাসুদ পান ৮০ হাজার ৮২৩ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ ভোট।

ঘোষিত ফলাফল অনুযায়ী, টাঙ্গাইল-৫ আসনে মোট ৪ লাখ ৬২ হাজার ৪১২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৮৮ হাজার ৮০ জন। এর মধ্যে বাতিল হয়েছে ৪ হাজার ৪০১টি ভোট। শতকরা হিসাবে এ আসনে মোট ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ২৫ শতাংশ

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer