ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/১২/২০২৪ ৯:২৮ এএম

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইসকনের ৭০ জন সদস্যকে ফেরত দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ইমিগ্রেশন পুলিশ জানায়, সরকারের অনুমতি না থাকায় আন্তর্জাতিক কৃষ্ণভক্ত এসব ইসকন সদস্যদের যেতে দেওয়া হয়নি।

শনিবার (৩০ নভেম্বর) রাতে ৫৪ জন এবং রবিবার (১ ডিসেম্বর) দুপুরে ১৬ জন ইসকন সদস্য দেশের বিভিন্ন জেলা থেকে এসে জোড় হয় বেনাপোল ইমিগ্রেশনে। পরে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে ফিরে যাওয়ার জন্য তাদেরকে জানিয়ে দেওয়া হয়।

বেনাপোলে আসা ইসকন সদস্য সৌরভ তপন্দার বলেন, ভারতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে তারা একজোট হয়ে এসছে। ভারতে যাওয়ার অনুমতি না থাকায় তাদেরকে শেষ পর্যন্ত ফিরে যেতে হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহসানুল কাদের বলেন, একযোগে ৭০ জন ইসকন সদস্যের ভারতে যাওয়াটা সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি তারা অফিসিয়ালি এসবি ঢাকা হেড কোয়ার্টারে যোগাযোগ করেন। পরে সেখানকার নির্দেশনায় ইমিগ্রেশন আইনে ৭০ জন বাংলাদেশি ইসকন সদস্যদের ভারতে যেতে দেওয়া হয়নি।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...