প্রকাশিত: ০৪/০৪/২০২১ ৫:০৩ পিএম

করোনার সংক্রমণে প্রতিদিনই রেকর্ড ভাঙছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ৭০৮৭ জন। এটাই একদিনে সর্বোচ্চ। এর আগে শুক্রবার শনাক্ত ছিল ৬৮৩০ জন। দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে দাঁড়িয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ২৬৬ জনে। ২৪ ঘণ্টায় ২৭০৭জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৫২ হাজার ৪৮২ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২২৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৪৯৩টি নমুনা সংগ্রহ এবং ৩০ হাজার ৭২৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত ৪৭লাখ ৮৩ হাজার ৩৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক শূন্য ৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৬৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer