প্রকাশিত: ২৩/০৭/২০২১ ১১:১৪ পিএম
ছবি: ফোকাস বাংলা

ছবি: ফোকাস বাংলা
ঈদুল আজহার পর গত একদিনে (২২ জুলাই) ৮ লাখ ২০ হাজার ৫১৬ জন ঢাকায় এসেছেন। এদিকে গত ৮ দিনে ঢাকার বাইরে যাওয়া সিমের সংখ্যা ১ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৬৮৩।

শনিবার (২৩ জুলাই) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক পোস্টে এমনটি জানিয়েছেন।

চারটি অপারেটর গ্রামীণ ফোন লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ওপর ভিত্তি করে পরিসংখ্যানটি তৈরি।ঈদুল আজহায় ঢাকা ছেড়েছেন সাড়ে ৯৪ লাখ সিমকার্ড ব্যবহারকারী এতে দেখা যায়, ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত গ্রামীণ ফোন লিমিটেডের মোট ৪৯ লাখ ৫৬ হাজার ৪০৪ জন গ্রাহক ঢাকা ছেড়েছেন। একই সময়ে রবি, বাংলালিংক ও টেলিটকের যথাক্রমে ২৩ লাখ ৬১ হাজার ৭৮৭, ২৭ লাখ ৪৫ হাজার ৮৭৮ ও ৪ লাখ ৩০ হাজার ৬১৪ জন গ্রাহক ঢাকার বাইরে গেছেন।

ফেসবুক পোস্টে মোস্তাফা জব্বার আরও জানান, ২২ জুলাই গ্রামীণ ফোন লিমিটেডের মোট ২ লাখ ২৪ হাজার ৭০৯ জন গ্রাহক ঢাকায় এসেছেন। একই সময়ে রবি, বাংলালিংক ও টেলিটকের যথাক্রমে ৩ লাখ ৮ হাজার ৪৯১, ২ লাখ ৪৮ হাজার ১৫২ ও ৩৯ হাজার ১৬৪ জন গ্রাহক ঢাকায় এসেছেন।

এর আগে মন্ত্রী জানান, এটি মানুষের হিসাব নয়। আমাদের অংকের হিসাবে গড়ে জনপ্রতি সিমের সংখ্যা ১ দশমিক ৭০। আবার ১৮ বছর বয়সের আগে ও এনআইডি ছাড়া সিম নাই।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer