প্রকাশিত: ১৪/১১/২০১৮ ৫:১৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::

সেন্টমার্টিন বঙ্গোপসাগরে জেলের জালে আটকা পড়ল ৩৪ কেজি ওজনের পোয়া মাছ। মাছটি লম্বায় প্রায় সাড়ে চার ফুট।গতকাল মঙ্গলবার সকালে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমপাড়ার মৃত সোলতান আহমদের ছেলে আব্দুল গণির মালিকানাধীন ট্রলার নিয়ে সাগরে মাছ শিকার করতে গেলে তার জালে আটকা পড়ে ৩৪ কেজি ওজনের পোয়া মাছ। পরে বেলা সাড়ে ১১টার দিকে মাছটি নিয়ে ট্রলারটি সেন্ট মার্টিন জেটি ঘাঁটে এসে পৌঁছালে উৎসুক মানুষ দেখতে ভিড় জমায়। পরে ট্রলারের মালিকের কাছ থেকে ৮ লাখ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী ফজল করিম মাছটি কিনে নেন।
মাছ ক্রেতা সেন্ট মার্টিন পশ্চিমপাড়ার মাছ ব্যবসায়ী ফজল করিম বলেন, সেন্ট মার্টিনে এখন পর্যটক বেড়াতে আসছেন। মাছটি দ্বীপের হোটেলগুলোতে বিক্রি করা চেষ্টা করছেন। তবে এখন মাছটি জেটিঘাট সংলগ্ন ফিসারিজের কলষ্টোরে রাখা হয়েছে। এ মাছের ফদানার দাম অনেক বেশি হওয়ায় চট্টগ্রাম নেওয়া যায় কিনা সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, বঙ্গোপসাগরে ৩৪ কেজি ওজনের বড় পোয়া মাছটি ধরা পড়ার খবরটি শুনেছি। সাধারণত এত বড় পোয়া মাছ সহজে ধরা পড়ে না।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...