প্রকাশিত: ২৩/০৫/২০১৭ ৯:২৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৪ পিএম
Single Page Top

উখিয়া নিউজ ডেস্ক::
আশুগঞ্জে সঞ্চালন লাইনের ক্ষতি পুষিয়ে আগামী ৪-৫ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি আশা করলেও এই মুহূর্তে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

২২ মে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতির অবনতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আশুগঞ্জে সঞ্চালন লাইন ভেঙে পড়ায় এই দুর্ভোগ। লাইন মেরামতে ৬-৭ মাস লাগলেও আগামী ৪-৫ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলেও জানান তিনি।

নসরুল হামিদ বলেন, ‘বড় বিদ্যুৎ প্রকল্পগুলো বাস্তবায়ন করতে না পারা ও সরবরাহ লাইনে ঘাটতি রয়েছে। বিদ্যুতের ক্ষেত্রে ভাল অবস্থায় যেতে আরও তিন বছর লাগবে। ট্রান্সমিশনে (সঞ্চালন লাইন) এখনও ঘাটতি আছে, কাজ চলছে। চীন সরকারের কাছ থেকে আমাদের যে অর্থ পাওয়ার কথা সেগুলো প্রক্রিয়াধীন আছে। সব মিলিয়ে একটা ভালো জায়গায় যেতে ৩-৪ বছর লেগে যাবে।’

আসন্ন রমজান মাসে বিদ্যুতের সংকট হবে কি না-এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বলতে পারি পরিস্থিতি ভালোর দিকে যাবে। সংকট তো থাকবেই, এখনও আছে।’

নসরুল হামিদ বলেন, ‘তবে আমি বলতে পারি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এই মুহূর্তে আমরা দিতে পারব না। এটা হতে হতে আমাদের আরও ৩-৪ বছর লেগে যাবে।’

দেশবাসী বিষয়টি বুঝবেন বলে আশা করে প্রতিমন্ত্রী বলেন, ‘বড় প্র্রকল্পগুলো এখনও আসেনি, সেগুলো আসতে সময় লাগছে। আমি মনে করি, দেশবাসী যারা আছেন, যারা গ্রাহক আছেন, সবাই আমাদের অবস্থাটা বুঝতে পারবেন। আমাদের সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ, আমরা একটা ভালো অবস্থার দিকে যাব।’

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer