প্রকাশিত: ২১/০৭/২০১৮ ৯:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৭ এএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারের উখিয়ায় এইচএসসি পরীক্ষা ফেল করা এক কলেজছাত্রীর খোঁজ মিলছে না বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। গতকাল শুক্রবার সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

আজ শনিবার রাত পৌনে ৮টা পর্যন্ত ওই ছাত্রী নিখোঁজ রয়েছেন।

উখিয়া কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন কামরুন্নেছা নুরুী পাখি (১৮)। গত বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিনি অর্থনীতি ও আইসিটি বিষয়ে ফেল করেছেন। খবর দৈনিক আমাদের সময়ের

পরিবারের সদস্যরা বলছেন, ফলাফলের খবর শুনে কামরুন্নেছা চরমভাবে ভেঙে পড়েন। এক পর্যায়ে পরিবারের সদস্যদের তিনি বলেন, ‘এই ফলাফল আমি মেনে নিতে পারব না।’ তার এই কথা প্রতি উত্তরে মা-বাবা ও ভাইয়েরা তাকে সান্ত্বনা দেন। নতুনভাবে পড়াশোনা চালিয়ে যেতে বলেন। আগামী বছর ভালোভাবে প্রস্তুতি নিয়ে বলেন তারা।

পরিবারের সদস্যদের কথায় শান্ত না হয়ে কামরুন্নেছা গতকাল কাউকে না জানিয়ে ঘর থেকে বেরিয়ে যান। পরে তার খোঁজ না পেয়ে আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিতে থাকেন পরিবারের সদস্যরা। কামরুন্নেছার নিখোঁজের বিষয়টি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দেন তারা।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer