প্রকাশিত: ২৯/০৮/২০২০ ২:১৫ পিএম , আপডেট: ২৯/০৮/২০২০ ২:১৬ পিএম

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া পেজ ও প্রোফাইল (মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড) খুলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন কাল্পনিক তারিখ ঘোষণা করে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’ এ বিষয়ে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, ‘স্বাস্থ্য ঝুঁকি থাকায় কখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এবং কখন এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরীক্ষা নেওয়ার উপযুক্ত পরিস্থিতি হলে তখন পরীক্ষা নেওয়া হবে এবং তারিখ গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া উপযুক্ত পরিবেশ বিরাজমান হলে শিক্ষাপ্রতিষ্ঠানও খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ ছাড়া ভুয়া কোনো পেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্বাস না করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি ‘মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড’ নামের একটি ভুয়া ফেসবুক পেজে বলা হয় যে ‘এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত। স্বাস্থ্যবিধি মেনে অক্টোবরের ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। রুটিন প্রকাশিত হবে ১ অক্টোবর– শিক্ষা মন্ত্রণালয়।’

তবে এ তথ্য সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজ ছাড়া অন্য কোনো পেইজে দেওয়া তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুকের ঠিকানা : https://www.facebook.com/moebdgov

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...
Single Page Footer