প্রকাশিত: ২৮/০৩/২০১৭ ১১:০২ পিএম

এম.এ আজিজ রাসেল:

আগামী ২ এপ্রিল থেকে সারা দেশের ন্যায় কক্সবাজারেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে ২৮ মার্চ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় সভাপতি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। সভাপতির বক্তব্যে জেলা তিনি বলেন, পরীক্ষা কেন্দ্র ও পাশ্ববর্তী এলাকা ১৪৪ ধারা জারী থাকবে। কেন্দ্র ও শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে প্রয়োজনীয় সংখ্যক আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা হবে। অবাধ, সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। কেন্দ্র সংশ্লিষ্ট নহে বা অনাকাঙ্খিত কোন ব্যাক্তির কেন্দ্রে প্রবেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেন জেলা প্রশাসক মহোদয় এবং এ ব্যাপারে কোন অনভিপ্রেত ঘটনার সৃষ্টি হলে তাৎক্ষনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থার নেয়ার নির্দেশ প্রদান করেন কেন্দ্রে দায়িত্বরত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটদেরকে। এ ছাড়া তিনি আরও বলেন, ঋতু অনুযায়ী এখন প্রাকৃতিক দুর্যোগের সময়, যদি কোন কারণে এর প্রভাব সৃষ্টি হয় তাহলে প্রশ্ন ও উত্তরপত্র নিরাপদ হেফাজতে সংরক্ষণ, বহনসহ পরীক্ষা আদায়ের অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আগাম প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশনা প্রদান করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাইয়েমা হাসান, বিভিন্ন কলেজ, মাদ্রাসাসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন। সভায় পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, প্রাথমিক স্বাস্থ্য সেবার সরঞ্জাম প্রস্তুত রাখা ও পাশ্ববর্তী এলাকার লাইব্রেরী বা ফটোকপিয়ারের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer