প্রকাশিত: ১৭/০৭/২০১৯ ৭:৪৭ পিএম

নিজস্ব প্রতিবেদক::
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচ.এস.সি) পরীক্ষায় চট্রগ্রাম শিক্ষা বোর্ডে অতীত সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে জেলার ঐতিহ্যবাহী কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ। এবার এইচএসসি পরীক্ষায় এ কলেজ থেকে মোট ৩৯৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩৪০ জনই পাশ করেছে।পাশের হার ৯৪.০৯ শতাংশ। আর জেলায় ৫৬ জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সর্বাধিক ৫১জন অর্জন করেছে এই কলেজ।

অধ্যক্ষ্য একেএম ফজলুল করিম চৌধূরী জানান, এবছর ৯৯৯ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯৪০ জন এবং পাশের হার ৯৪.০৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। এর মধ্যে বিজ্ঞানে ৩৯ জন, ব্যবসায় শিক্ষায় ৬ জন এবং মানবিকে ৬ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ প্রাপ্তদের মধ্যে ২৪ জন ছেলে এবং ২৭ জন মেয়ে।

তিনি আরও জানান,বিজ্ঞান বিভাগে ৪০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৯০ জন। পাশের হার ৯৬.৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন।

বণিজ্য বিভাগে ৩২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩১৪ জন। পাশের হার ৯৬.৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ জন।

আর মানবিক বিভাগে ২৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৩৬ জন। পাশের হার ৮৭.০৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ জন।

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচ.এস.সি) পরীক্ষায় চট্রগ্রাম শিক্ষা বোর্ডের মধ্যে ভালো ফলাফল অর্জন করায় কলেজ অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধূরী ছাত্র, অভিভাবক এবং শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer