প্রকাশিত: ২৭/১১/২০১৮ ১০:৪৭ পিএম

ডেস্ক রিপোর্ট : রাজধানীর গোপীবাগে বটির কোপে শারমিন (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তাকে বটি দিয়ে কোপ দেয়া সোহেলকে (২৫) গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে প্রত্যক্ষদর্শীরা। মঙ্গলবার বিকেলে ওয়ারীর গোপীবাগের রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। নিহত শারমিন স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। সে তার পরিবারে সঙ্গে সূত্রাপুর কে এম দাস লেন এলাকায় থাকতো।

পুলিশের ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে সে বাসা থেকে বের হলে বখাটে সোহেল শারমিনের ঘাঁড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোহেলকে হাতেনাতে ধরে প্রত্যক্ষদর্শীরা গণপিটুনি দেয়। বর্তমানে সে পুলিশ প্রহরায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোহেল শারমিনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতো।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ স্যার সলিমুল্ল্যাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই হারুন।

পাঠকের মতামত

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...
Single Page Footer