প্রকাশিত: ০৯/০৮/২০২২ ৩:১৩ পিএম

বঙ্গোপসাগর এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এতে কক্সবাজার সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। লঘুচাপটির প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। এ অবস্থায় পর্যটকদের সতর্ক করছে প্রশাসন।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, সাগর উত্তাল থাকায় ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করা হচ্ছে। এই মুহুর্তে পর্যটকদের পানিতে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে। তাদের সচেতনতায় মাইকিং করা হচ্ছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া জানান, উপকূলীয় এলাকায় মাঝারি বৃষ্টিপাত ও দমকা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর সাগরে অবস্থানরত সকল মাছধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদরে ১৪ মিলিমিটার, কুতুবদিয়ায় ৩ এবং টেকনাফে ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোর্স,রাইজিংবিডি

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer