প্রকাশিত: ২৫/১২/২০১৯ ৯:৪৭ এএম

শফিক আজাদ::
উখিয়া উপজেলা পরিষদ কোয়ার্টারের মেঘনা ভবনের ২য় তলায় চুরি সংঘঠিত হয়েছে। ওই কোয়ার্টারে উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর নুর হোসেন স্ব পরিবারের বসবাস করে আসছেন। (২৪ ডিসেম্বর) মঙ্গলবার সকালে যে কোন সময়ে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নুর হোসেনের স্ত্রী নাসরিন জাহান বাদী হয়ে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

থানায় দায়েরকৃত অভিযোগের সুত্রে জানা গেছে, উখিয়া উপজেলা পরিষদ কোয়ার্টারের মেঘনা ভবনের ২য় তলায় বসবাস করে আসছিলেন উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর নুর হোসেন। চাকুরির সুবাধে বর্তমানে তিনি ঢাকায় একটি প্রশিক্ষণে রয়েছে। তার স্ত্রী নাসরিন জাহান রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। সে প্রতিদিনের ন্যায় সকাল ৯টার দিকে কোয়ার্টারের দরজার বাহির থেকে তালা দিয়ে বিদ্যালয়ে চলে যান। বিকেল ফিরে দেখে দরজার তালা নেই, ভিতরে ঢুকে দেখে আলমিরা দরজা খোলা, কাপড়-চোপড় সব এলোমেলো। পরে দেখে ২টি স্বর্ণের চেইন, ২টি আংটিসহ ১লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

উখিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, সরকারি কোয়ার্টার চুরির ঘটনায় ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী বলেন, সরকারি কোয়ার্টার চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, সকালে উপজেলা পরিষদ কোয়ার্টারের মেঘনা ভবনের ২য় তলায় চুরির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এই ধরনের ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer