প্রকাশিত: ০৪/০৭/২০১৮ ৮:১৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১২ এএম

নিউজ ডেস্ক::
প্রবাসীর স্ত্রীর ধর্ষণ মামলার আসামী কুখ্যাত ফিরোজ মেম্বারকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। গতকাল ৩ জুলাই উখিয়ার রতœা পালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার, একাধিক মামলার আসামী ফিরোজ আহমদ প্রবাসীর স্ত্রীর ধর্ষণ মামলায় উখিয়া আদালতে আত্ম-সমর্পণ করে। আদালত দীর্ঘ দিনের পলাতক আসামী ফিরোজকে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন। বিগত ২০১৭ সালে পবিত্র রমজান মাসে তার ওয়ার্ডের প্রবাসীর এক রোজাদার স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে দিনে-দুপরে ধর্ষণ করে।

পরে এই মামলায় ধর্ষিতা বাদী হয়ে লম্পট ফিরোজ মেম্বারকে আসামী করে উখিয়া নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা দায়ের করে। এরপর থেকে এলাকায় গা ঢাকা দিয়ে কৌশলে মামলার বাদীনীকে মামলার প্রত্যাহারের অব্যাহত হুমকি দিয়ে আসছিলো। ইতোপূর্বে জনপ্রতিনিধি নামধারী এই সন্ত্রাসী জন্মদাত্রী মাকে গুলি করে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ছেলের অবৈধ বন্দুকের গুলির আঘাতে মারা যান এই হতভাগী মা। এদিকে রত্মপালং চাকবৈঠার বহু অপকর্মের হোতা ও এক সময়ের বর্মী নাগরিক ফিরোজ মেম্বারকে জেল হাজতে প্রেরণের ঘটনায় রতœাপালংয়ের সর্বত্র সাধারণ জনমনে স্বস্তির নি:শ্বাস ফিরে এসেছেন।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer