উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/১০/২০২২ ৬:৪২ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা বাজারের নেতা জসিম ইয়াবা নিয়ে এক সহযোগীসহ চট্টগ্রামে ডিবির হাতে ধরা পড়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাও থানাধীন খাজা রোডস্থ জনাব সুমন সাহেবের সাত তলা বিল্ডিং (মিলিহা ভবন) এর সামনে থেকে ইয়াবা বিক্রির সময় এক সহযোগীসহ ডিবির হাতে ধরা পড়েছে।

চট্রগাম ডিবি পুলিশের পশ্চিম ও বন্দর শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সামীম কবীর (টিম-৪১), পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন এর নেতৃত্বে এস আই মোঃ জাহিদুল হাছান এ এস আই মোঃ মোবারক হোসেন এ এস আই মোঃ শাহ সেলিম এ এস আই ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাও থানাধীন খাজা রোডস্থ জনাব সুমন সাহেবের সাত তলা বিল্ডিং (মিলিহা ভবন) সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রীর সময় উখিয়ার মরিচ্যার পালং এর মোঃ জসিম উদ্দিন প্রকাশ নেতা জসিম (৩৭) পিতাঃ মৃত বশির আহম্মদ মাতাঃ মৃত নূরনাহার বেগম সাং- পূর্ব মরিচ্যা থানা- উখিয়া ও টেকনাফের মোঃ রফিক (৩৬) পিতা: মোঃ ইব্রাহিম ,মাতাঃ হোসনে আরা বেগম মৃত: সাং-মধ্যম জালিয়া পাড়া থানা-টেকনাফ জেলা-কক্সবাজার দ্বয়কে ১১০০ (এক হাজার একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

জানা গেছে- নেতা জসিম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। এক সময় মরিচ্যা বাজারে পলিথিন বিক্রি করে চলা নেতা জসিম ইয়াবা ব্যবসা করে এখন অনেক সম্পদের মালিক। স্থানিয় কয়েকজন প্রভাবশালীর ছত্রছায়ায় থেকে সে ইয়াবা ব্যবসা করে আসছিলো।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...