প্রকাশিত: ০৩/০৯/২০২০ ৯:২৩ পিএম

রোহিঙ্গা শরণার্থী সংকটে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের স্থানীয় জনগণকে সহায়তার উদ্দেশ্যে উখিয়া প্রেস ক্লাব অফিসকে পুনঃনির্মাণ করে ঢেলে সাজিয়েছে ইউএনএইচসিআর ও ব্র্যাক (BRAC)।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান আজ ইউএনএইচসিআর-এর হেড অফ অপারেশনস মারিন ডিন কাইদমচাই-এর সাথে নবনির্মিত প্রেস ক্লাবটি উদ্বোধন করেন।

উখিয়া উপজেলার ইউএনও নিকারুজ্জামান বলেন, “ইউএনএইচসিআর ও ব্র্যাককে ধন্যবাদ উখিয়ার স্থানীয়দের জন্য কাজ করার জন্য। উখিয়ার সাংবাদিকগণ এখন একটি সুন্দর কাজের পরিবেশ পাবেন। আমাদের জীবনে টেকসই উন্নয়ন আনতে এরকম সহায়তা গুরুত্বপূর্ণ।“

ইউএনএইচসিআর-এর হেড অফ অপারেশনস মারিন ডিন কাইদমচাই বলেন, “২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের জন্য সর্বপ্রথম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এই উখিয়ার সাধারণ জনগণ। রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি এই স্থানীয় মানুষদের সাহায্য করাও আমাদের দায়িত্ব। এখানকার সাংবাদিকরা জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে পুরো শরণার্থী সংকটের চিত্র তুলে ধরার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই সুষ্ঠু ও সঠিক তথ্য পরিবেশনের জন্য তাঁদের কাজের জন্য এরকম একটি সুন্দর পরিবেশের প্রয়োজন রয়েছে।”

পাঠকের মতামত

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...
Single Page Footer