প্রকাশিত: ০৮/০২/২০১৭ ১১:১২ পিএম

শহিদুল ইসলাম ,উখিয়া::
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২০পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল বিয়ার উদ্ধার করেন। এ সময় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজুপূর্বক কক্সবাজার জেল হাজতে প্রেরন করেন।উখিয়া থানার সহকারী উপপরিদর্শক বিষ্ঞুর চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ বুধবার সকালে উখিয়া স্টেশনে অভিযান চালিয়ে ১২০পিস ইয়াবা ট্যাবলেট সহ চারজনকে আটক করে উখিয়া থানায় নিয়ে আসেন। আটককৃতরা হল উখিয়ার রাজাপালং ইউনিয়নের মালভিটা পাড়া গ্রামের আলীচাঁনের ছেলে মো হানিফ –(২২) ফলিয়াপাড়া গ্রামের মৃত ফরিদুল আলমের ছেলে ইমরানুল কবির-(২০), নূর আলমের ছেলে মো মনজুর-(২৩) ও চাকবৈঠা গ্রামের মৃত রশিদ আহম্মদের ছেলে কামাল উদ্দিন। অপরদিকে একই দিন রাজাপালং ইউনিয়নের পূর্ব ডিগলিয়া গ্রামের তালিকাভুক্ত মাদক পাচারকারী কামাল হোসেন প্রকাশ হাতকাটা কামালের বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল সহ তাকে আটক করে। উখিয়া থানার তদন্ত ওসি কায়কিসলু সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer