প্রকাশিত: ৩০/০৬/২০১৮ ৯:২৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২২ এএম

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার জেলার অন্যতম জনপ্রিয় অন-লাইন পোর্টাল উখিয়া নিউজ ডটকম’র মফস্বল সম্পাদক হিসাবে সংবাদকর্মী আবদুল্লাহ আল আজিজ কে নিয়োগ দেওয়া হয়েছে। উখিয়া নিউজ ডটকম’র সম্পাদক ওবাইদুল হক চৌধুরী ও নির্বাহী সম্পাদক সরওয়ার আলম শাহীন তাকে এ পদে নিযুক্ত করেন।

আবদুল্লাহ আল আজিজ বর্তমানে জেলার বহুল প্রচারিত দৈনিক দৈনন্দিন পত্রিকার উখিয়া প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন।

এছাড়াও তিনি সাংবাদিকতার কর্মযজ্ঞে ইতিপূর্বে কক্সবাজার থেকে বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল পালংনিউজ টুয়েন্টিফোর ডটকম’র বার্তা সম্পাদক ও দৈনিক সাগরদেশ পত্রিকার উখিয়া প্রতিনিধি সহ বিভিন্ন গণমাধ্যমে দক্ষতা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন।

তিনি দক্ষতা দিয়ে আগামী পথ চলার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

উখিয়া নিউজ ডটকম সম্পাদনা পরিষদ

পাঠকের মতামত

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...