প্রকাশিত: ১১/১১/২০১৮ ৭:৩৭ এএম
শহিদুল ইসলাম,উখিয়া।।

কক্সবাজারের উখিয়া -টেকনাফ নিয়ে গঠিত হয়েছে (কক্সবাজার-৪-) আসনটি। এ অাসনে প্রার্থী হতে অাওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন অাটজন। তারা ঢাকায় অাওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

মনোনয়ন পত্র সংগ্রহকারীরা হলেন বর্তমান সংসদ সদস্য অাবদুর রহমান বদি,সাবেক সংসদ সদস্য ও টেকনাফ উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ অালী, উখিয়া উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী,উখিয়া উপজেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাংগীর কবির চৌধুরী, ককসবাজার জেলা যুব লীগের সভাপতি সোহেল অাহমদ বাহাদুর, টেকনাফ উপজেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল বশর,উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, টেকনাফ উপজেলা অাওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জহির অাহমদ এম এ।

উখিয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইমাম হোসেন বলেন, ইতি মধ্য দলীয় সভানেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার গুড বুকে নাম বাহাদুর ভাইয়ের নাম রয়েছে।মনোনয়ন প্রত্যাশী ও কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল অাহমদ বাহাদুর বলেন,অাল্লাহর রহমতে মনোনয়ন পত্র কিনেছি। দল যাঁকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করব। মনোনয়ন প্রত্যাশী উখিয়া উপজেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাংগীর কবির চৌধুরী বলেন,দলীয় নেতাকমীদের চাপে মনোনয়ন পত্র কিনেছি। বিগত এক বছর অাগে মিয়ানমার থেকে সামরিক জান্তার নির্যাতনে লাখ লাখ রোহিঙ্গা এদেশে চলে অাসে। দলীয় সভানেত্রী ও মানবতার মা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁদের পাশে দাঁড়িয়েছি।এছাড়া উখিয়া -টেকনাফের একটা বদনাম রয়েছে, সেটা হল মাদক। মাদকের বিরুদ্ধে অামার অবস্হান।

পাঠকের মতামত

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...
Single Page Footer