প্রকাশিত: ১৫/০৯/২০১৮ ৯:০৭ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::
টেকনাফ-উখিয়া সংসদীয় আসনের সাবেক এমপি হাজী আবদুল গণি (৯২) ইন্তেকাল করেছেন বলে জানা গেছে। (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে আজ শনিবার ১৫ সেপ্টেম্বর সকাল সোয়া ৭টায় ইন্তেকাল করেন। এমপি গণি উক্ত হাসপাতালে মেডিসিনের বিশেষজ্ঞ ডা. একেএম হাসানের তত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিক অচলাবস্থা ছাড়াও খাদ্য নালীতে সমস্যাসহ বিভিন্ন জঠিল রোগে ভুগছেন। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে থাইল্যান্ডেও নিয়ে যাওয়া হয়েছিল।
তাঁর ৬ষ্ট পুত্র সাইফুদ্দীন খালেদ (০১৮১৮৮৯৭০১১) এবং নিকট আতœীয় টেকনাফ কেকেপাড়া আয়েশা ছিদ্দীকা (রাঃ) বালিকা মাদ্রাসার পরিচালক আলহাজ্ব হাফেজ মাওঃ এনায়তুর রহীম (০১৮১৯৯৪১০৪৪) উক্ত তথ্য নিশ্চিত করেছেন। তবে জানাজার নামাজের সময় এখনও নির্ধারণ করা হয়নি। বাদে এশা টেকনাফ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্টিত হতে পারে।
উল্লেখ্য, টেকনাফ কেকেপাড়া প্রয়াত আয়ুব আলী সওদাগর ও প্রয়াত দিলআরা বেগমের পুত্র হাজী আবদুল গণি জীবদ্দশায় নির্বাচিত জনপ্রতিনিধি, সক্রিয় রাজনৈতিক নেতা, বিশিষ্ট সমাজ সেবক ছাড়াও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্টানের সাথে জড়িত ছিলেন। তিনি দীর্ঘ সময় কাল টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। স্বাধীনতা যুদ্ধের আগে থেকে তিনি টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৮৮ সালে তিনি এমপি নির্বাচিত হন। স্ত্রী মুশফিকা বেগম গত বছরের ১৩ জানুয়ারী ইন্তেকাল করেন। তিনি ৮ ছেলে এবং ২ মেয়ে অসংখ্য গুনগ্রাহী, আতœীয়-স্বজন ও শুভাকাংখী রেখে যান। ##

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer