প্রকাশিত: ০১/০৬/২০২১ ১:১৫ পিএম

সরওয়ার আজম মানিক,কক্সবাজার::
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলাসহ পাঁচটি রোহিঙ্গা ক্যাম্পে আগামী ৬ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে লকডাউন। আজ মঙ্গলবার দুই উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পের লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

টেকনাফের ইউএনও মো. পারভেজ চৌধুরী ও উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ কক্সবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুসারে সীমান্ত উপজেলা টেকনাফে ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত লকডাউন দেওয়া হয়েছিল। করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে না আসায় আগামী ৬ জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। করোনার সংক্রমণ বৃদ্ধি এবং রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় এই দুই উপজেলায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হবে।

উখিয়া ও টেকনাফের ৫টি রোহিঙ্গা ক্যাম্পেও আজ মঙ্গলবার থেকে আগামী সাতদিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামসুদ্দৌজা এ খবর নিশ্চিত করে বলেন, সংক্রমণ বেড়ে যাওয়ায় উখিয়ার ২, ৩, ৪, ১৫ ও ২৪ নাম্বার ক্যাম্পকে ১০ দিনের জন্য লকডাউন করে দেওয়া হয়েছিল। তা আরও ৬ দিনের জন্য বৃদ্ধি করা হয়েছে। ক্যাম্পে চিকিৎসা, খাদ্যপণ্যসহ জরুরি কার্যক্রম ছাড়া সব কার্যক্রম বন্ধ রয়েছে বলেও তিনি জানান। আমাদের সময়

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer