প্রকাশিত: ০৯/০৬/২০১৮ ৩:২৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৩ এএম

সংবাদ বিজ্ঞপ্তি :
উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এইচএসসি ২০১০ ব্যাচের ইফতার ও মিলন মেলা অনুষ্ঠিত । আজ শুক্রবার উখিয়ার ঐতিহ্যবাহী নুর হোটেলের দ্বিতীয় তলায় এই ইফতার ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছেে।

বিকাল ৪টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলে রাত ৮টা পর্যন্ত।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় চলে পরিচয় পর্ব এ পর্বে এক বন্ধু অপর বন্ধুর সম্পর্কে নতুন করে জানতে পারে। এর পর উন্মুক্ত আলোচনা চলে। আলোচনায় ঈদুল ফিতরের পর ঈদ পূর্ণমিলী আয়োজনের সিদ্ধান্ত হয়।

ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে বয়ান ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা আজাদ।

উখিয়া কলেজ থেকে ২০১০ সালে এইচএসসি পাশ করা বন্ধুরা দেশের বিভিন্নপ্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বন্ধুদের একত্রিত করার চিন্তা করেন এম. সলাহ উদ্দিন আকাশ। তার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসে জসিম উদ্দিন, লিটন ঋষি, রাসেল, জাকেরসহ আরো অনেকে আর এভাবেই এগিয়ে যায় তাদের প্রথম মিলন মেলার আয়োজনের প্রস্তুতি। দীর্ঘ ৭ বছর পর পঞ্চাশের অধিক বন্ধুরা একত্রিত হতে পেরে তাদের মনে খুশির জোয়ার বইছে। তারা সকলেই কিছু সময়ের জন্য ফিরে গেল কলেজ ক্যাম্পাসের স্মৃতিতে… এ আয়োজন তাদের বন্ধনের ভিত্তি মজবুদ ও দৃঢ় করেছে বলে মনে করেছে সকল বন্ধুরা। সুন্দর আয়োজনের জন্য উপস্থিত সকলে আয়োজক বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer