প্রকাশিত: ০৩/০৬/২০২০ ৪:৩৫ পিএম

সরওয়ার আলম শাহীন ::
করোনা ভাইরাস সংক্রামণের হার বিবেচনা করে উখিয়া উপজেলাকে ৩ টি জোনে ভাগ করা হচ্ছে বলে উখিয়া নিউজ ডটকমকে জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, ইতিমধ্যে উখিয়া উপজেলায় ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক করোনা সংক্রমণের তথ্য সংগ্রহ ও তা বিশ্লেষণ করা হচ্ছে। পরিসংখ্যানে যে ইউনিয়ন বা ওয়ার্ড বেশী সংক্রামিত হয়েছে বা সংক্রামণের আশংকা রয়েছে বলে তথ্য পাওয়া যাবে সেগুলোকে “রেড জোন”, যে ইউনিয়ন বা ওয়ার্ড মাঝারী পর্যায়ে সংক্রামিত হয়েছে বলে তথ্য পাওয়া যাবে সেগুলোকে ” ইয়েলো জোন” এবং যে ইউনিয়ন বা ওয়ার্ডে করোনা একেবারে সংক্রামিত হয়নি সেগুলোকে নিরাপদ রাখতে “গ্রীণ জোন” এলাকা হিসাবে ভাগ করা হবে। কক্সবাজার জেলা প্রশাসনের নির্দেশনামতে কাল পরশুর মধ্যে তা কার্যকর হতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী আরো বলেন, যে ইউনিয়ন বা ওয়ার্ড ‘রেড জোন’ হিসাবে চিহ্নিত হবে সে সব এলাকায় কঠোরতা অবলম্বন করা হবে। যে ইউনিয়ন বা ওয়ার্ড ‘ইয়েলো জোন’ চিহ্নিত হবে সেসব এলাকায় কঠোরতা সীমিত করা হবে। আর যে ইউনিয়ন বা ওয়ার্ড ‘গ্রীণ জোন’ হিসাবে চিহ্নিত হবে সেখানে সরকারি স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে প্রায় স্বাভাবিক জীবনযাত্রা থাকবে।
এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পের ব্যাপারে তিনি বলেন,ক্যাম্পেও জোন করা হচ্ছে, আর ক্যাম্প লাগোয়া যারা স্থানীয় জনগন রয়েছে তাদেরকে আলাদাভাবে মনিটরিং করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...