প্রকাশিত: ১২/০৭/২০১৯ ২:৩১ পিএম , আপডেট: ১২/০৭/২০১৯ ২:৩৩ পিএম

৭ বছরের শিশুকে মসজিদের ভিতর ধর্ষণ করেছে মসজিদের মোয়াজ্জিন। এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের ডেইলপাড়া মসজিদে।ধর্ষিতার চাচার ফরিদ আলম জানান, ১১ জুলাই দুপুর ১২ টার দিকে স্থানীয় ডেইল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ঘরে আসার পথে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে মসজিদ ঝাড়– দেয়ার কথা বলে ডেকে নিয়ে যান ডেইলপাড়া মসজিদের মোয়াজ্জিন হাফেজ নুরুল আমিন। মসজিদের ভিতর ঢুকিয়ে ৭ বছরের শিশুটিকে ধর্ষণ করে। পরে মেয়েটি রক্তাক্ত অবস্থায় কান্না করতে করতে ঘরে এসে মাকে সব খুলে বলে। এই ঘটনা জানাজানি হওয়ার পর ধর্ষক স্থানীয় মেম্বারের মাধ্যমে সমঝোতার চেষ্টা করেন। এমন কি বিচারে এক লাখ টাকা দেয়ার জন্যও রাজি ছিলেন ধর্ষক। কিন্তু ধর্ষকের পরিবার না মানায় তা স্থানীয়ভাবে সমঝোতার বৈঠক হয়নি। ধর্ষকের পরিবার এই ঘটনায় পুলিশকে অভিযোগ করেছেন।

স্থানীয় রাজাপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার আবদুর রহীম জানান, ধর্ষণের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনায় শালিশী বৈঠকের জন্য বলা হলে আমি নাখোজ করে দিই। এই ঘটনায় আমি কোন প্রকার বিচার শালিসে বসেনি।

উখিয়া থানা ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, শিশু ধর্ষণের খবর পেয়ে অভিযুক্ত ধর্ষককে ধরতে অভিযান চালানো হয়। কিন্তু ধর্ষক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

এদিকে জানা যায়, নিরহ ও গরীব ধর্ষিতার পরিবারের মা বাবাকে ম্যানেজ করতে ধর্ষকের পরিবার বড় অংকের টাকা দেয়ার লোভ দেখাচ্ছে। টাকা নিয়ে ম্যানেজ না হলে নানাভাবে হুমকি দিচ্ছে ধষির্তার পরিবারকে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer