প্রকাশিত: ২৮/০৬/২০২০ ৫:৫১ পিএম

কক্সবাজারের উখিয়ার থাইংখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ ওবাইদুর রহমান (২৭) নামে এক রোহিঙ্গা ইয়াবা কারবারীকে আটক করেছে বিজিবি-৩৪ এর পালংখালী বিওপির সদস্যরা।

রোববার ভোরে উখিয়া উপজেলার থাইংখালী বাজার এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।

কক্সবাজারস্থ বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ কক্সবাজার জার্নালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার থাইংখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে কুতুপালং ক্যাম্প -২ এর এফ ব্লকের মাহমদুল হকের ছেলে ওবায়দুর রহমানকে আটক করা হয়। ধৃত ওবায়দুর রহমানকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চাউলের বস্তার ভিতরে লুকায়িত অবস্থায় ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে উখিয়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

উল্ল্যেখ্য, গত ১ জানুয়ারি হতে ২৮ জুন পর্যন্ত ৫২ কোটি ১৭ লক্ষ পঁয়ত্রিশ হাজার ১০০ টাকা মূল্যের ১৭ লাখ ৩৯ হাজার ১১৭ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ২৮৮ জন আসামি আটক করা হয় বলে জানান বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer