প্রকাশিত: ২২/০৫/২০২১ ৬:৪৪ পিএম

নিজস্ব প্রতিবেদক ::
উখিয়ার পালংখালীর একটি গুদাম থেকে ভিজিডির ৫ হাজার ৪৫০ কেজি চাউল জব্দ করা হয়েছে। রবিবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে ইউএনও নিজাম উদ্দিনের নেতৃত্বে প্রশাসনের একটি টীম অভিযান চালিয়ে চাউলগুলো জব্দ করেন। জানা গেছে, সরকারিভাবে বিতরণের জন্য অানা ভিজিডির এই চাউলগুলো অন্যএ বিক্রির জন্য মজুদ করা হয়েছিল। পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, কিছু উপকারভোগী মহিলা পালংখালী এলাকার আব্দুস ছালামের ছেলে জয়নালের চাউলের গুদামে চাউল বিক্রয়ের খবর পেলে উপজেলা প্রশাসনকে অবহিত করি। পরে চাউলগুলো উদ্ধার করা হয়। চাল গুলো ৫ নং ওয়ার্ড়ের মেম্বার নুরুল আমিনের কাছে জিম্মায় রাখা হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন৷ এ বিষয়ে উখিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলেও জানান ইউএনও।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...