প্রকাশিত: ০৫/০৬/২০১৯ ১২:৩৭ এএম , আপডেট: ০৫/০৬/২০১৯ ১২:৩৮ এএম
চোরাই স্বর্ণসহ আটক রোহিঙ্গা

সরওয়ার আলম শাহীন::
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৩ কেজি চোরাই স্বর্ণ, ৩ লাখ টাকাসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

মংগলবার রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া-টেকনাফের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানের নেতৃত্বে থানা পুলিশ বালুখালী ক্যাম্পে অভিযান পরিচালনা করে। এ সময় চোরাই স্বর্ণ বেচাবিক্রির সময় বালুখালী ৯ নং ক্যাম্পের সি ব্লকের মৃত নুর আহামদের পুত্র আজিজ(১৮), সি-১৩ ব্লকের ইলিয়াছের পুত্র নুরুল হাসেম (২৮) ও সি-৭ ব্লকের আবুল কাসেম (২২) নামের ৩ রোহিঙ্গাকে আটক করে। তাদের কাছ থেকে ৩ কেজি চোরাই স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা উদ্ধার করা হয়। অভিযানে অন্যদের মধ্যে ছিলেন উখিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার ও এস আই প্রভাত কর্মকার।

অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান জানান,আমাদের কাছে তথ্য ছিল,দীর্ঘদিন থেকে মিয়ানমার থেকে চোরাই পথে স্বর্ণ এনে ক্যাম্প ভিত্তিক সিন্ডিকেট গুলো চোরাই স্বর্ন বানিজ্য চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই বড় চালানটি উদ্ধার করা হয়। এ অভিযান চলমান থাকবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...