প্রকাশিত: ১১/০২/২০২০ ৯:১১ এএম

কক্সবাজারে উখিয়ার মরিচ্যা সেতুনি পাড়া এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে।

আজ সোমবার (১০ জানুয়ারি) পৌনে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার সেতুনি পাড়া বটতলী এলাকায় এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৯ লক্ষ ৯৫ হাজার টাকা। আটককৃত রোহিঙ্গা মহিলা হলেন মমতাজ বেগম (২৫)। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এ -ব্লকের বাসিন্দা নুরুল আমিনের স্ত্রী।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস নোটে এসব তথ্য জানানো হয়।

উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম সত্যতা স্বীকার করেন। সোমবার বিকালে আটককৃত রোহিঙ্গা নারীকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...

টিউবওয়েল নাকি ফটোসেশন? কুতুপালংয়ে ‘হেফজু সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে ...
Single Page Footer