প্রকাশিত: ২৯/০৬/২০১৮ ৭:০২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৩ এএম

উখিয়া নিউজ ডটকম : প্রশাসনের মাদক বিরোধী অভিযান আর ব্যাপক পুলিশী তৎপরতার মাঝেও থেমে নেই ইয়াবা পাচার। এর বাইরেও হাইওয়ে পুলিশ ছিল সদা তৎপর।

পূর্বের মাদক -ইয়াবা আটকের ধারাবাহিতায় উখিয়ার শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশের জালে ১০ হাজার ইয়াবা সহ আটকা পড়ল সুচতুর ইয়াবা বহনকারী চালক-হেলপার। সাথে তেল বহনকারী ভাউচারও। প্রশাসনের মাদক বিরোধী অভিযানের মধ্যেও ইয়াবা পাচার থেমে নেই।

এ খবর জানতে পেতে সদা তৎপর ছিল কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার বালুখালীস্থ শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশ। যেমন ডিউটি তেমন কাজ।

গত বুধবার দিবাগত রাতে টেকনাফ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তেল বহনকারী খালী লরী কাস্টমস স্টেশনে পৌছলে শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশের এএসআই মোস্তফা নুর সংগীয় ফোর্স নিয়ে চ্যালেঞ্জ পুর্বক থামিয়ে দীর্ঘ সময় তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় লুকানো ১০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

এসময় লরীর চালক নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার ৬ নং ওর্য়াডের আদমজি নয়াপাড়ার শহীদুল ইসলামের ছেলে মাঈন উদ্দীন (২৮) ও হেলপার একই জেলা ও থানার ১০ নং ওর্য়াডের গোদনাইন এলাকার মৃত সোনা মিয়ার ছেলে বিল্লাল হোসেন(৩৫) কে আটক করা হয়।এসময় লরীটিও জব্দ করা হয়।

আটককৃতদের উখিয়া থানায় সোর্পদ পুর্বক মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয় বলে অভিযানে নেতৃত্ব দেওয়া অফিসার মোস্তফা নুর জানিয়েছেন।

এ বিষয়ে শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশের ইনর্চাজ এস আই রাজেস বড়ুয়া জানান,আমি কুমিল্লায় আছি রিজিয়ন অফিসে। ইয়াবা আটক করেছে শুনেছি এবং যথারীতি মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...