প্রকাশিত: ০৭/০২/২০২০ ৮:১২ পিএম , আপডেট: ০৭/০২/২০২০ ৮:১২ পিএম
ছবি-প্রতীকী
ছবি-প্রতীকী

উখিয়ায় সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ আহত হয়েছে আরো ৫জন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রত্নাপালং ইউনিয়ন পরিষদের সামনে ভালুকিয়াগামী অটোরিক্সা ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। নিহত নারী ভালুকিয়া গ্রামের অমূল্য বড়ুয়ার স্ত্রী ঊষা বড়ুয়া (৩৮)।

নিহত ঊষা বড়ুয়া’র একমাত্র ছেলে মুন্না জানিয়েছেন, তার বড় বোনের উপলক্ষে আত্নীয় স্বজনদের নিমন্ত্রণ করে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে তার মা।

সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালক মো: সোনালী (৪৫)। তাকে উদ্ধার করে স্থানীয় অরিজিন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন। অপরাপর আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

এ প্রসঙ্গে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল মনসুর বলেন, কোটবাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় একজন নিহতের বিষয়টি শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। সুত্র: সিএসবি২৪

পাঠকের মতামত

টিউবওয়েল নাকি ফটোসেশন? কুতুপালংয়ে ‘হেফজু সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে ...

অচল কক্সবাজার সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্স, ঝুঁকিতে পর্যটকদের জরুরি সেবা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক। নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষের ...
Single Page Footer