প্রকাশিত: ২০/০১/২০২১ ৯:০৬ এএম , আপডেট: ২০/০১/২০২১ ৯:৩২ এএম

কক্সবাজার-টেকনাফ সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৫জনের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে।

১৯ জানুয়ারি (মঙ্গলবার) রাত পৌনে ৯টার দিকে উখিয়ার হিজলীয়ার পালং গার্ডেন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের জাফর আলমের ছেলে সাবেক ছাত্রলীগ নেত্রী তছলিমা আক্তার রোমানার ছোট ভাই এহসানুল হক মিসেল (২৩) কে চট্টগ্রাম মেডিলকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ২০ জানুয়ারি রাত ২:৩০ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি….রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন তছলিমা আক্তার রোমানা।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৫জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে মিশেলের অবস্থার খারাপের দিকে গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যু বরণ করেন।

এদিকে তার মৃত্যুতে বন্ধুমহল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer