প্রকাশিত: ০৬/০৭/২০১৮ ১০:২৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৪ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মোহাম্মদ আলীর ভিঠা নামক এলাকার জিন্নাতুর নুর কেয়া নামের এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী ও ওই এলাকার নুরুল আলমের মেয়ে। শুক্রবার দুপুর ২ টায় এ স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনাটি ঘটেছে। মৃত স্কুল ছাত্রী কেয়ার চাচাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল হক জানান, ঘরের রুমে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।

বিষয়টি তিনি উখিয়ার ওসিকে মোবাইলে অবহিত করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কেয়ার গয়াল ফাঁসের চিহ্ন দেখা গেছে। এ নিয়ে এলাকাবাসির মাঝে সৃষ্টি হয়েছে তোলপাড়। উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়েরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে শুনেছি তবে এখনো পর্যন্ত মৃত স্কুল ছাত্রীর পরিবার থেকে কোন প্রকার অভিযোগ জানানো হয়নি।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...