প্রকাশিত: ২৯/০৩/২০১৭ ১০:১৫ পিএম , আপডেট: ২৯/০৩/২০১৭ ১০:২৫ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া ডেইলপাড়া গ্রামে বিষাক্ত সাপের কামড়ে ৭ সন্তানের জনক ছৈয়দ আহমদ (৪০) নামের এক ব্যাক্তির অকাল মৃত্যু হয়েছে। সে স্থানীয় মৃত হায়দার আলী মিস্ত্রির ছেলে বলে জানা গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় পার্শ্ববর্তী নুরুল কবিরের মুরগির ঘরে একটি সাপ ঢুকে পড়ে। এসময় মোরগির চেচামেছি করলে সাপ মুরগি ধরার বিষয়টি পরিবারের লোকজন নিশ্চিত হয়। এ সময় নুরুল কবির পার্শ্ববর্তী মৃত হায়দার আলী মিস্ত্রির ছেলে ছৈয়দ আহম্মদ ডেকে নিয়ে আসে। এমতাবস্থায় ছৈয়দ আহমদ মুরগির ঘরে ঢুকে উক্ত বিশাক্ত সাপটি ধরে বাহিরে নিয়ে এসে তার গলায় ঝুলিয়ে আনন্দ করার সময় বিশাক্ত সাপের ছোবলে সে গুরুতর আহত হয়। পার্শ্ববর্তী লোকজন তাকে উক্ত বিশাক্ত সাপের কবল থেকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তারের মাধ্যমে তাকে চিকিৎসা করে। আজ বুধবার ভোর রাতে সে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এধরনের একটি ঘটনা জানা গেছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer