প্রকাশিত: ১৯/০৭/২০১৮ ১০:১০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩২ এএম
আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম :

উখিয়ায় পুলিশের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে। বৃহস্পতিবার ভোর রাতে উখিয়া থানা পুলিশের সেকেন্ড অফিসার এরশাদুল্লাহ ও সহকারী উপ- পরিদর্শক দিদারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে হানা দিয়ে শেখ আহম্মদের ছেলে নুরুল আমিন (৪৮)কে আটক করে জেল হাজতে প্রেরন করেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের সাজাপ্রাপ্ত আসামী আটকের সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে ২০০৯ সালে বিদেশী নাগরিক আইনে উখিয়া থানায় একটি মামলা রুজু করা হয়।

উক্ত মামলায় জেল হাজত শেষ করে জামিনে মুক্ত হওয়ার পর থেকে সে দীর্ঘ দিন আত্নগোপনে থাকায় বিজ্ঞ আদালত ২০১৫ সালে তার বিরুদ্ধে ৩ বছরের সশ্রম কারাদন্ড সাজা কার্যকর করেছেন।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...