প্রকাশিত: ২৩/০৬/২০১৮ ৯:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৫ এএম

উখিয়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য, দৈনিক আমাদের কক্সবাজার এর সম্পাদক ও আর.টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীন সহ উখিয়া প্রেস ক্লাবের প্রবীণ সাংবাদিক সাবেক সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজ ও সকালের কক্সবাজার এর সিনিয়র স্টাফ রিপোর্টার গফুর মিয়া চৌধুরী, দৈনিক আমাদের সময়ের উখিয়া প্রতিনিধি পলাশ বড়–য়ার বিরুদ্ধে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে আদালতে পৃথক মিথ্যা মামলা দায়ের করেছে কতিপয় ব্যক্তি। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে গিয়ে ব্যক্তিবিশেষ কর্তৃক যেভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে মামলা দায়ের পূর্বক সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে তা উদ্বেগজনক। এতে প্রকৃত সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্র বলে দাবী করছি। পাশাপাশি মিথ্যা মামলা দুটি পূন:তদন্ত পূর্বক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন, সহ-সভাপতি আমানুল হক বাবুল, সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, সহ-সাধারণ সম্পাদক এএইচ সেলিম উল্লাহ, অর্থ সম্পাদক আমিনুল হক আমিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, দপ্তর ও ক্রীড়া সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু, নির্বাহী সদস্য আবদুল আজিজ, রফিক উদ্দিন বাবুল, দীপন বিশ্বাস প্রমুখ।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer