প্রকাশিত: ১০/০৬/২০২২ ৭:২৯ এএম

কক্সবাজারের উখিয়ায় বালুখালী শরণার্থী শিবিরে মো. আজিমুল্লাহ (৩৩) নামে রোহিঙ্গা মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে বালুখালী ১৮ ক্যাম্প-বি ব্লকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।

কামরান হোসেন জানান, বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা এসে দেশীয় অস্ত্র দিয়ে ক্যাম্পের হেড মাঝি আজিমুল্লাহকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে রোহিঙ্গারা তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ৮ এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রোহিঙ্গা জানান, বালুখালী ক্যাম্পে ভেতরে আজিমুল্লাহ মাঝিকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করায় আগে থেকেই তাদের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, উখিয়া বালুখালী ক্যাম্পে এক রোহিঙ্গা মাঝি মারা যাওয়ার খবর পেয়েছি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...